নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ১৩ ও ১৪নং ওয়ার্ডে কাউন্সিলর বিন্নির ঈদ সামগ্রী বিতরণ

নাসিক ১৩ ও ১৪নং ওয়ার্ডে কাউন্সিলর বিন্নির ঈদ সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের দুটি ওয়ার্ডে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন সাবেক প্যানেল মেয়র ও নাসিক (১৩,১৪,১৫) নং ওয়ার্ড কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। বুধবার (২০ মে) থেকে শুক্রবার (২২ মে) পর্যন্ত নাসিক ১৩ ও ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ অর্থায়নে এসব ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, পোলাও চাল, ডাল ও সয়াবিন তেল।

এবিষয়ে কাউন্সিলর বিন্নি বলেন, প্রতিবছরই আমরা ঈদের আগ মূহুর্তে স্থানীয়দের ঈদ উপহার দিয়ে থাকি। দীর্ঘ সময় ধরে আমরা পারিবারিক ভাবে এই ধারা বজায় রেখেছি। এবারও এর ব্যতিক্রম হয়নি। ইনশাআল্লাহ যতোদিন বাঁচবো, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, এর আগে নাসিকের ৩টি ওয়ার্ডে ৫০০ পরিবারের মাঝে সরকারের দেয়া উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। এছাড়াও নিজস্ব অর্থায়নে প্রায় ৮০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, চিনি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী। এছাড়াও করোনা মহামারির সময়ে বিভিন্ন পরিবারকে আর্থিক সহায়তাও প্রদান করেন কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 May 2020

নাসিক ১৩ ও ১৪নং ওয়ার্ডে কাউন্সিলর বিন্নির ঈদ সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com