বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধু পাঠাগার (কেন্দ্রিয়)-এর উদ্যোগে বন্দরে ঈদ উপহার বিতরণ

বঙ্গবন্ধু পাঠাগার (কেন্দ্রিয়)-এর উদ্যোগে বন্দরে ঈদ উপহার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বঙ্গবন্ধু পাঠাগার (কেন্দ্রিয়) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে  বন্দর থানার মুছাপুর ইউনিয়নে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় তিন শতাধিক মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল (ভিপি বাদল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাহিদা হাসনাত। এছাড়াও উপস্থিত ছিলেন এস.এম. আলমগীর, রোমান, জনি , আমির, আলমগীর, ইব্রাহিম, জুলহাস সরকার, রুবেল, রবিন, রাব্বানি ও আন্যান্যরা।

About the author

SOFT PRO IT