বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নূরবাগ যুব সংগঠনের পক্ষে ঈদ উপহার দিলেন খান মাসুদ

বন্দরে নূরবাগ যুব সংগঠনের পক্ষে ঈদ উপহার দিলেন খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নূরবাগ যুব সংগঠনের উদ্যোগে সমাজে সুবিধা বঞ্চিত অসহাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) নাসিক ২২নং ওয়ার্ড নূরবাগ এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ঈদ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ।

এ সময় উপস্থিত ছিলেন বন্দর আমিন আবাসিক এলাকা পঞ্চায়েত কমিটির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান,নূরবাগ জামে মসজিদের মোতোয়াল্লী নূর ইসলাম, নূরবাগ পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন জাবুন,সাধারণ সম্পাদক মোঃ রিপন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম আহমেদ, মোঃ হোসেন, মোঃ সানি খান, রতন সরকার নিলয়, নূরবাগ যুব সংগঠনের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি মোখলেস, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সম্পাদক মোঃ আমিন,ইমরান হাসান চিশতী, নুরুজ্জামান,মোঃ রুবেল মোঃ নাছির,সোহাগ,রিয়াদ,রকিব,আল-আমিন,আজাদ,মোক্তার,রবিন,সাব্বির,জিসান প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 May 2020

বন্দরে নূরবাগ যুব সংগঠনের পক্ষে ঈদ উপহার দিলেন খান মাসুদ

www.narayanganjbarta24.com