নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় ৮৬জন শনাক্ত, এক নারী ও পুরুষসহ ২জনের মৃত্যু

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৮৬জন। এ নিয়ে আক্রান্তে মোট সংখ্যা ১ হজার ২৮১জন। মারা গেছেন ২ জন, মৃতের তালিকায় যুক্ত হওয়া দুইজনের একজন ৫৫ বছর বয়সী নারী অন্যজন ৭২ বছর বয়সী পুরুষ৷ এ নিয়ে ভাইরাসটিতে মোট ৫৫ জনের মৃত্যু হলো। সুস্থ হয়েছেন আরও ১৫ জন। জেলায় মোট সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১৪ জন। রবিবার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টার হিসেবে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৮২ জন, সদর উপজেলায় ৪৫১, বন্দর উপজেলায় ২৯, আড়াইহাজারে ৩৪, সোনারগাঁয়ে ৫১ ও রূপগঞ্জে ৩৪ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৮ জন, সদরে ১৩, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১১৪ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৭২ জন, সদর উপজেলার ২৭ জন, বন্দর উপজেলায় ২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ১০ জন।

এই পর্যন্ত জেলায় মোট ৪৩১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯৩ জনের। এলাকা ভিত্তিক এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ১০০২, সদর উপজেলায় ২১০৩, বন্দরে ২৮১, আড়াইহাজারে ৪২২, সোনারগাঁয়ে ২৫৫, রূপগঞ্জে ২৫১ জনের।

About the author

SOFT PRO IT