সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাসদাইর মানব কল্যান সংসদ থেকে দায়িত্বপ্রাপ্তদের স্বেচ্ছায় পদত্যাগ

মাসদাইর মানব কল্যান সংসদ থেকে দায়িত্বপ্রাপ্তদের স্বেচ্ছায় পদত্যাগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞপ্তি) : মানব সেবায় আমরা সবাই- এ প্রতিপাদ্যকে সামনে রখে গড়ে উঠা একটি অরাজনৈতিক সংগঠন মাসদাইর মানব কল্যান সংসদ, নারায়ণগঞ্জ থেকে স্বেচ্ছায় দায়িত্বপ্রাপ্তদের পদত্যাগ করার খবর পাওয়া গেছে। ইতমধ্যে সহ সভাপতি, কোষাধ্যক্ষ, দুই সহ সাংগঠনিক, ক্রিড়া বিষয়ক সম্পাদক, র্ধম বিষয়ক সম্পাদক সহ বেশ কয়েকজন সভাপতি বরাবর পদত্যাগপত্র জমাও দিয়েছেন। রবিবার (১০মে) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি আশরাফ আহমেদ।

পদত্যাগপত্র জমা দেয়া কোষাধ্যক্ষ বজলুর রহমান এ বিষয়ে মুঠোফোনে কথা হলে প্রতিবদেককে জানান, আমি এই সংগঠনের একজন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্বপালন করছি। কিন্তু কিছুদিন আগে খাদ্য সামগ্রী দেয়া হয় সেখানে কমিটির কয়েকজন কর্মকর্তা প্রতারণার সুযোগ নিয়েছেন। তাছাড়া সংগঠনের অনেকেই এতে অর্থ দিয়ে সহায়তা করেছেন। তাদের কারো হিসাব আমার কাছে দেয়া হয়নি। পাশাপাশি অপ্রাপ্ত বয়সের ছেলেকে সংগঠনে পদ দেয়া হয়। আমি নিজেও মাদক বিরোধী সহ বিভিন্ন সংগঠনের জন্য সমাজ সেবা কাজ করছি। সেক্ষেত্রে কোন অভিযোগ এর দায়ভার নিয়ে বির্তক সংগঠনে থাকতে চাইনা।

এ বিষয়ে মাসদাইর মানব কল্যান সংসদ, নারায়ণগঞ্জ এর সভাপতি আশরাফ আহমেদ মুঠোফোনে মন্তব্য করে জানায়, করোনা পরিস্থিতিতে সকল দোকান বন্ধ থাকায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমে একটি সিল নিয়ে মন মালিন্য হয়েছে, অন্য কিছু নয়। এ নিয়ে পরে তারা ৬জন পদত্যাগ পত্র জমা দিয়েছে। তবে রমজান মাস ও বর্তমান পরিস্থিতির কারণে পদত্যাগ এর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি। আমাদের সংগঠনের উপদেষ্টা মতিউর রহমান প্রধান সহ অন্যান্যদের সাথে পরার্মশ করেছি। হয়তো আগামী সপ্তাহে অথবা ঈদের পরে একটি সিদ্ধান্ত উপনিত হবে। এছাড়া তারা ত্রাণের বিষয় বা কমিটিতে পদ দেয়ায় স্বেচ্ছাচারিতা সহ অনান্য যেসব অভিযোগ করছে তা সত্যি নয়।

পদত্যাগ পত্র জমাদান কারীরা হলো, সহ সভাপতি মো. মনির হোসেন প্রধান, কোষাধ্যক্ষ বজলুর রহমান, সহ সাংগঠনিক শেখ মো. রফিকুল, সহ সাংগঠনিক ফারুক, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ ডালিম , র্ধম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

10 May 2020

মাসদাইর মানব কল্যান সংসদ থেকে দায়িত্বপ্রাপ্তদের স্বেচ্ছায় পদত্যাগ

www.narayanganjbarta24.com