বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ ছাড়াই ৫৫জন র‍্যাব সদস্যের নমুনায় পজেটিভ

নারায়ণগঞ্জে করোনা উপসর্গ ছাড়াই ৫৫জন র‍্যাব সদস্যের নমুনায় পজেটিভ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা উপর্সগ ছাড়াই নারায়ণগঞ্জের ৫৫ জন র‍্যাব সদস্যের নমুনা পরীক্ষায় পজেটিভ শনাক্ত হয়েছে। তবে কয়েক ধাপে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। আক্রান্তদের সিদ্ধিরগঞ্জের আদমজী এলাকায় র‍্যাব-১১ সদর দফতরের চারতলায় ও শহরের কালিরবাজার এলাকায় অবস্থিত ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে দুইটি আইসোলেশন সেন্টারে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। র‍্যাব-১১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাবের মোট ৫৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। র‍্যাব সদস্যদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে ভিড় থাকায় র‍্যাব-১১-এর ব্যারাকের চতুর্থতলার ওপর নিজস্ব ব্যবস্থাপনায় ১৪০ শয্যা ও ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানিতে ২০ শয্যার আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে। আক্রান্তরা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। তবে তারা সবাই সুস্থ আছেন।

ইমরান উল্লাহ সরকার জানান, র‍্যাব সদস্যদের মধ্যে কোনও উপসর্গ নেই। যেহেতু তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করা, খাদ্য সহায়তাসহ আক্রান্তদের সংস্পর্শে যাচ্ছেন, সেজন্য তাদের থেকে যেন অন্যদের মধ্যে না সংক্রমণ হয় সেজন্য নমুনা পরীক্ষা করা হয়। তখন তাদের রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। তারপর থেকেই আইসোলেশনে আছেন আক্রান্তরা।

About the author

SOFT PRO IT