নারায়ণগঞ্জ বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চোরাই চাল ত্রাণে দেয়ার সুযোগ নিচ্ছিলেন যুবলীগ নেতা জাবেদ !

চোরাই চাল ত্রাণে দেয়ার সুযোগ নিচ্ছিলেন যুবলীগ নেতা জাবেদ!
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : নারায়ণগঞ্জের বন্দরে একটি গোডাউনে মজুদ রাখা ১২শত বস্তা চাল চোরাইকৃত বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। এরআগে গত ২৯ এপ্রিল বুধবার রাতে অভিযান চালিয়ে মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার একটি পোশাক কারখানার গোডাউন থেকে এগুলো উদ্ধার করা হয়েছিল। ওইসময় এসব চালের বস্তা অসহায়দের ত্রাণ দেয়ার জন্য বন্ধু দিয়েছে এমনটা বললেও তা প্রমান করতে পারেনি মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন ভূইয়া।

জানা গেছে, গত ২৮ এপ্রিল ভোরে চাঁদপুরের প্রধান বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে নদীর ঘাট থেকে স্থানীয় ব্যবসায়ীদের ২ হাজার ১শত বস্তা চাল নিয়ে একটি কার্গো উধাও হয়। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। চাঁদপুর থেকে চুরি হওয়া চালই নারায়ণগঞ্জের বন্দরে ওই গোডাউনে মজুদ করেছিলেন যুবলীগ নেতা জাবেদ হোসেন ভূইয়া। এমনটা নিশ্চিত করেছেন বন্দরের ধামগড় পুলিশ ফাড়ি ইনচার্জ পরিদর্শক ইশতিয়াক আশরাফ রাসেল।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকার বলেন, গোপন সূত্রের মাধ্যমে খবর পেয়ে গোডাউনটিতে অভিযান চালাই। সব মিলিয়ে ১২শত বস্তা চাল উদ্ধার করা হয়েছে। চাল মজুদের বিপরীতে কোন বৈধ কাগজ দেখাতে না পারায় চালগুলো জব্দ করা হয়েছে এবং গোডাউন সিলগালা করা হয়েছে।

নারায়ণগঞ্জে চাল উদ্ধারের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হলে চাঁদপুরে চুরি হওয়া চালের ব্যবসায়ীরা পুলিশের সাথে যোগাযোগ করেন। পরে যাচাই করতে কাগজপত্র নিয়ে নারায়ণগঞ্জের বন্দরে উপস্থিত হন তারা।যাচাই-বাছাই শেষে চাঁদপুরের চুরি হওয়া চালই এখানে উদ্ধার হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জের বন্দর থানা ওসি মো. রফিকুল ইসলাম জানান, চাঁদপুরে এ চোরাই চালের ঘটনায় মামালা রয়েছে।চুরি হওয়া চালই নারায়ণগঞ্জে উদ্ধার হয়েছে। তাছাড়া চাঁদপুরের বৈধ মালিকের চালানের তথ্যের সাথে এই চালের মিল রয়েছে।এ ঘটনায় যেহেতু চাঁদপুরে একটি মামলা রয়েছে সে অনুযায়ী নতুন করে একই মামলা হবে না। এ মামলায় আইন অনুযায়ী যে শাস্তি রয়েছে তা আদালতে রায় হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 May 2020

চোরাই চাল ত্রাণে দেয়ার সুযোগ নিচ্ছিলেন যুবলীগ নেতা জাবেদ !

www.narayanganjbarta24.com