নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে বাড়িতে খাদ্য পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা শুভ্র

বৃষ্টি উপেক্ষা করে বাড়িতে খাদ্য পৌছে দিচ্ছেন ছাত্রলীগ নেতা শুভ্র
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা প্রার্দুভাবে কর্মহীণ হয়ে পড়েছে সাধারণ মানুষ।  বন্ধ রয়েছে আয়ের পথ। এমন পরিস্থিতিতে জনজীবনে  চরম সংকট দেখা দিয়েছে। অনেকের ঘরেই নেই নিত্য প্রয়োজনীয় খাদ্য সাসমগ্রী। তাই এসব মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছাতে এগিয়ে এসেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (শুভ্র)। শুক্রবার (১লা মে) সকাল থেকে শুরু হয় এই কর্মযজ্ঞ।

শুধু তাই নয় বৃষ্টি উপক্ষো করে কখনো মোটর সাইকেল কখনো বা হেঁটে নিরবে অসহায়দের মাঝে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী। ফলে তার এই প্রচেষ্টাকে অনেকেই স্বাগত জানিয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের লোকজন করেছেন দোয়া, স্থানীয়দের কাছে হয়েছেন বেশ প্রশংসিত। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান (শুভ্র) মুঠোফোনে জানান, বর্তমানে করোনা মহামারির কারনে চলমান লকডাউনে নারায়ণগঞ্জের বহু মানুষ কর্মহীন রয়েছেন। আমি চেষ্টা করেছি সেই সকল মানুষগুলোর পাশে দাড়াতে, এখন পর্যন্ত প্রায় ১০০ পরিবারের মাঝে ঔষধ, খাদ্য সামগ্রী বিতরণ করেছি। দেশের ক্রান্তিকালে দেশের মানুষের পাশে দাড়ানো প্রতিটি মানুষের দায়িত্ব। তা পালন করার চেষ্টা করছি।

About the author

SOFT PRO IT