নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সড়কে ঘুরে দু:স্থদের খাবার দিলেন রাতুল মোটরস এর সত্ত্বাধিকারী ফারুক

সড়কে ঘুরে দু:স্থদের খাবার দিলেন রাতুল মোটরস এর সত্ত্বাধিকারী ফারুক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রাতুল মোটরসের পক্ষ থেকে রান্না করা খাবার দিলেন প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী শেখ মো.ফারুক। শুক্রবার (১লা মে) বেলা আড়াইটায় শহরের বিভিন্নস্থানে ঘুরে ঘুরে দু:স্থদের হাতে তিনি ইফতার হিসেবে এ খাবার তুলে দিয়েছেন। এসময় ১৫০ জন অসহায়দের মাঝে এ খাদ্য সহযোগীতা করা হয়েছে। পাঁচ দিনের জন্য হাতে নেয়া এই কর্সূচীর আজ ছিল প্রথম দিন।

জানা গেছে, পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতিদিন ১৫০জন দু:স্থ্ মানুষের জন্য এ বিতরণ অব্যাহত থাকবে। তাছাড়া আগামী রবিবার,  সোমবার, বুধবার, শুক্রবার এ চারদিন রয়েছে খাবারের সাথে বিশেষ ত্রাণের ব্যবস্থা। ওইদিন সর্বমোট ৭৫০জন দু:স্থ পাবে খাদ্য উপহারের পাশাপশি আরো তিনটা ত্রাণ তহবিলে প্রায় ৬০০ কেজি চাল।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে অন্যতম মোটর সাইকেল শোরুম হিসেবে পরিচিত রাতুল মোটরস।  শহরের মাসদাইর গোরস্থান সংলগ্ন রাতুল মোটরস এর শোরুমটি অবস্থিত।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

01 May 2020

সড়কে ঘুরে দু:স্থদের খাবার দিলেন রাতুল মোটরস এর সত্ত্বাধিকারী ফারুক

www.narayanganjbarta24.com