নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনায় প্রাণ হারালো জাতীয় মহিলা সমিতির নেত্রী হোসনে আরা

করোনায় প্রাণ হারালো জাতীয় মহিলা সমিতির নেত্রী হোসনে আরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারিয়েছেন জাতীয় মহিলা সমিতির নারায়ণগঞ্জ জেলার সহ সভানেত্রী ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সমাজকর্মী হোসনে আরা হাসান। ২৫ এপ্রিল রাত সাড়ে এগারো টার দিকে তিনি কাঁচপুরের সাজেদা হাসপাতালে মারা যান। হোসনে আরা হাসান শহরের আমলাপাড়া এলাকার আজমেরী মঞ্জিলের বাসিন্দা।

এদিকে রোববার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মৃতের মরদেহের জানাজা ও দাফন মাসদাইর কবরাস্থানে সম্পন্ন হয়েছে। তার দাফন সম্পন্ন করেছেন কাউন্সিলর খোরশেদ ও তার দল।

এ বিষয়ে কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ জানিয়েছেন, নাসিক ১৩ নং ওয়ার্ড আমলা পাড়ার বাসিন্দা   হোসনে আরা করোনায় আক্রান্ত ছিলেন। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় একটি হাসপাতালে মারা গেছেন। পরিবারের অনুরোধে সকালে তাকে মাসদাইর গোরস্থানে আমার টিম নিয়ে  জানাযা ও দাফন কার্ সম্পন্ন করেছি।

অন্যদিকে, তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা মহিলা ক্রিড়া সংস্থ্যা ও লেডিস ক্লাব এর নেতৃবৃন্দ। এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

About the author

SOFT PRO IT