সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

অরবিট এর উদ্যোগে দিনমজুরদের ইফতার সামগ্রী বিতরণ

অরবিট এর উদ্যোগে দিনমজুরদের ইফতার সামগ্রী বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস পরিস্থিতি কর্মহীণ হয়ে পড়া অসহায় দিনমজুর পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন অরবিট সমাজ কল্যাণ সংস্থা। রবিবার (২৬ই এপ্রিল) দুপুরে দ্বিতীয় ধাপে সিদ্ধিরগঞ্জ বাতানপাড়া(ক্যানেলপাড়) ১নং ওয়ার্ড এলাকায় অরবিট সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বেকার হতদরিদ্র অসহায় দিনমজুর ১৫০টি পরিবারের মাঝে এ বিতরণ কর্সূচী পালন করা হয়।

বিতরণকালে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ রাসেল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশন মোতাবেক পবিত্র রমজান মাসের প্রথম দিনের মতই দ্বিতীয় দিন ১৫০ টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করেছি, আগামিকালও এ করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রওশন আলী, বিশিষ্ট সমাজ সেবক হাজী মো. নওয়াব আলী, হাজী মো. ওলি উল্লাহ, হাজী মো. শুক্কুর আলী, হাজী মো. মফিজুল হক, অরবিট সমাজ কল্যান সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান খসরু, সহ-সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন, মো. খলিলুর রহমান ও মো. রনি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 April 2020

অরবিট এর উদ্যোগে দিনমজুরদের ইফতার সামগ্রী বিতরণ

www.narayanganjbarta24.com