নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১ জন

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরও ১ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন একজন। একইসঙ্গে জেলাটিতে ৩৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ২৩ মার্চ সোমবার  বিকালে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ। এ নিয়ে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ১৬২ জন। এরমধ্যে তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।

সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, জেলায় করোনা ভাইরাসে একজন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। এছাড়া সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৫ জনকে অন্তর্ভুক্ত করে মোট ১৬২ জন রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এদের প্রায় সবাই প্রবাসী ও তাদের সংস্পর্শে আসা ব্যক্তি। এছাড়া তিনজন বিদেশি নাগরিক রয়েছেন।

তিনি আরো বলেন, জেলাবাসীকে অনুরোধ করছি আপাতত জনসমাগম ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং প্রয়োজন ছাড়া বাইরে বেশিক্ষণ অবস্থান না করতে। এর আগে জেলাটিতে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিলেন দুই জন। যারা ইতোমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

About the author

SOFT PRO IT