বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিক ২৪নং ওর্য়াডে ফ্লাইড লাইট স্থাপন

নাসিক ২৪নং ওর্য়াডে ফ্লাইড লাইট স্থাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নাসিক ২৪নং ওয়ার্ডে বিভিন্ন স্থানে ফ্লাইড লাইট স্থাপনের উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর তথা নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আফজাল হোসেন। ২৩ মার্চ (সোমবার) সকালে বন্দরের নবীগঞ্জ পোষ্ট অফিস সংলগ্ন রাস্তায় ফ্লাইড লাইট স্থাপনের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় নবীগঞ্জের বিভিন্ন স্থানে ২শ’৩০টি ফ্লাইট লাইট স্থাপন করা হয়।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন, নাসিক ২২, ২৩ ও ২৪নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আফসার কমিশনার, মনির হোসেন, ফারিন, আনোয়ার হোসেন, নূরুল ইসলাম, আকিল মিয়া, শাহিন, তন্ময়, মোহাম্মদ আলামিন, পলাশ, ফারুক, স্বপন, মহিউদ্দিন, রাকিব সাউদ।

পরিশেষে ওয়ার্ডবাসীদের কল্যানে মহামারী করোনা ভাইরাস রোধে দোয়া পাঠ করা হয়। দোয়া পরিচালনা করেন মো. সোহরাব মিয়া।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

23 March 2020

নাসিক ২৪নং ওর্য়াডে ফ্লাইড লাইট স্থাপন

www.narayanganjbarta24.com