নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কলেজ রোডে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা

কলেজ রোডে কোচিং সেন্টার খোলা রাখায় জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের কলেজ রোডে তিনটি কোচিং সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

জানা গেছে, পড়ার ঘর নামের একটি কোচিং সেন্টারের মালিক শিপন, পাশের একটি কক্ষে নারায়ণগঞ্জ কলেজের হিসাব বিজ্ঞানের শিক্ষক শফিকুল ইসলাম ও কম্পিউটার আইটি ট্রেনিং সেন্টারের শ্যামল চন্দ্রকে পৃথকভাবে ২শ টাকা করে মোট ৬ টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে কোচিং সেন্টার বন্ধ না রাখায় তাদের জরিমানা করা হয়। পরে সকলের কাছ থেকে মুচলেখা আদায় করা হয়।

করোনা ভাইরাস সংক্রমন রোধে গত ১৬ মার্চ দুপুরে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ১৮ মার্চ ধেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছিল। এসময় দেশের সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

About the author

SOFT PRO IT