নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

দেওভোগে গ্রেফতার ৩ ডাকাত রিমান্ডে

রিমান্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের দেওভোগ এলাকায় গ্রেফতার ৩ ডাকাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালত ওই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, দেওভোগ পানির ট্যাংকি সরদার মিয়ার বাড়ির ভাড়াটিয়ার লক্ষন চন্দ্র দাসের ছেলে অপূর্ব চন্দ্র দাস (২০), মাসদাইর বেকারীর মোড় জৈয়দা হাজীর ভাড়াটিয়ার দেলোয়ার হোসেনের ছেলে সাগর (২০) ও বাংলা বাজার মান্নান সরদার বাড়ির ভাড়াটিয়ার আনোয়ার হোসেনের ছেলে মিনহাজ মিয়া (১৯)। এর আগে ১৭ মার্চ রাত ৩ টায় দেওভোগ থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

About the author

SOFT PRO IT