খেলা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন

মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ প্রেসক্লাব কর্তৃক আয়োজিত মাসব্যাপী মুজিববর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় সোনারগাঁ থানা ব্যাডমিন্টন টিমকে ১৮-২১/ ২১-১৮/ ২১-১৯ সেটে পরাজিত করে সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। ১৪ মার্চ শনিবার রাতে সোনারগাঁ অফিসার্স ক্লাব মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা শেষে সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার প্রদান করেন।

সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি অসিত কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার সাইদুল ইসলাম, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান, সোনারগাঁ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এনায়েত উল্লাহ খাঁন,  জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম, সোনারগাঁ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন তুষার, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জাবেদ রায়হান, যুগ্ম সম্পাদক কবির হোসেন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

About the author

SOFT PRO IT