নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় প্রথম শ্রেণির ছাত্র রাফিদ পাঁচ দিন ধরে নিখোঁজ

ফতুল্লায় প্রথম শ্রেণির ছাত্র রাফিদ পাঁচ দিন ধরে নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লা থানার রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র রাফিদ আহমেদ রাজ (৯) গত পাঁচ দিন যাবত নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার মা বিউটি বেগম ফতুল্লা মডেল থানায় সাধারন ডায়েরী করেছেন।

সাধারন ডায়েরীতে উল্লেখ করা হয়েছে, ফতুল্লা থানার মধ্য রসুলপুর এলাকার দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেন ও বিউটি বেগমের ছেলে রাফিদ আহমেদ রাজ গত ১১ মার্চ বিকাল ৫টার দিকে বাড়ির পাশের দোকানে স্টিকার কিনতে গিয়ে নিখোঁজ হয়। তার বয়স নয় বছর, উচ্চতা তিন ফুট চার ইঞ্চি ও গায়ের রং শ্যামলা। নিখোঁজের সময় তার পড়নে ছিলো জিন্সের প্যান্ট ও গেঞ্জি। কেউ তার সন্ধান পেলে ০১৭১৫১৮৫৭৭১ বা ০১৭৯০৭৩৯১৮৫ নম্বরে যোগাযোগ করতে নিখোঁজের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT