নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

কাঁচপুরে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : কাঁচপুরে গ্যাসের চুলার আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। শনিবার ভোরে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, আশরাফুল ইসলাম ( ৪৫) ও রোজিনা আক্তার (৩০)। তারা কাঁচপুরে ভাড়া বাসায় থাকেন।

দগ্ধের ভাতিজা আক্তারুজ্জামান জানান, তারা কাঁচপুরে একটি একতলা বাসায় ভাড়া থাকেন। আশরাফুল মদনপুরে একটি কার্টন কারখানায় নিরাপত্তাকর্মী হিসেবে ও রোজিনা আদমজী গার্মেন্টসে চাকরি করেন। ভোরে রোজিনা রান্নাঘরে চুলায় ভাতের হাড়ি বসিয়ে বাথরুমে যান। আশরাফুল ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সারা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার কোতোয়ালি উপজেলায়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, আশরাফুলের শরীরে ৭৩ শতাংশ ও রোজিনার ৬৩ শতাংশ দগ্ধ হয়েছেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

About the author

SOFT PRO IT