খেলা বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মুজিববর্ষ উপলক্ষে বন্দরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষে বন্দরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : মদনগঞ্জে ১৯নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শুক্রবার বিকালে বন্দর থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মাঠে এ খেলা আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি তথা বন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ রশিদ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।

নাসিক এর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মো: সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক এর ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর শিউলী নওশাদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, বন্দর থানা মানবাধিকার কাউন্সিলের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, স্থানীয় সমাজ সেবক মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি, আবদুল্লাহ বাবু, মোঃ শাহাদাত প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 March 2020

মুজিববর্ষ উপলক্ষে বন্দরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com