রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এসআই নিহত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় একে ফজলুল হক নামে এক এসআই নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের নলপাথর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ঢাকা জেলা পুলিশের বিশেষ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার হোসেনপুর এলাকায়।

এসআই আবুল কালাম আজাদ জানান, মোটরসাইকেলে করে উপজেলার গাউছিয়া যাওয়ার পথে নলপাথর এলাকায় পৌঁছলে বিপরীত দিক আসা মালবাহী ট্রাক ধাক্কা দিলে ফজলুল হক গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 March 2020

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এসআই নিহত

www.narayanganjbarta24.com