সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ সত্যের মূল্য নাই ★ ( কবিতা )

কবিতা
Written by SOFT PRO IT

★ সত্যের মূল্য নাই ★ ( কবিতা )

শ্যামল বণিক অঞ্জন

নারায়ণগঞ্জ বার্তা : সত্য কথা সব মানুষই শুনতে চায়

সত্য কথায় ফোঁসকা কারো পড়ে গায়।

সদা তাঁরা তেল তোষণেই মজা পায়,

ভাসাক লোকে জয়গানে এটাই চায়,

থাকে ওরা যেন তাঁরই প্রতীক্ষায়।

সত্য কথা প্রলাপ বকার তূল্য ভাই

সত্যবাদীও আপদ সমতূল্য তাই,

এই সমাজে সত্যবাদীর মূল্য নাই।

মিথ্যবাদীর সব খানে জয় জয়কার

নেই বুকে হায় একটুও ভয় ডরও তাঁর।

আজকে ওরাই সেবক সমাজপতিও

ওদের হাতেই ভাগ্য দেশের গতিও !

About the author

SOFT PRO IT