ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাস্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার এর দাফন সম্পন্ন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : বীর মুক্তিযুদ্ধা মো. আবুল কাশেম হাওলাদার এর রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। রবিবার(০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় ফতুল্লা উত্তর শিয়াচর এলাকা নিবাসী বীর মুক্তিযুদ্ধা মো. আবুল কাশেম হাওলাদার ঢাকার একটি সরকারী হৃদরোগ ইন্সটিটিউট হসপিটালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস সহ শারীরিক বিভিন্ন সমস্যায় ছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৮) বছর। তিনি পরিবারে স্ত্রী সহ দুই ছেলে এক মেয়ে ও রেখে যান।

সোমবার (০৯ মার্চ) সকাল দশটায় ফতুল্লা নতুন স্টেডিয়াম সংলগ্ন রওজাতুল সালেহীন মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সিদ্ধিরগঞ্জ (ভূমি অফিস) এসিল্যান্ড মাসুম রেজার তত্বাবধানে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রীয় সম্মাননা শেষে মরহুমের যানাজার নামাজ অনুষ্ঠিত হয়, পরিশেষে ফতুল্লা নতুন স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ জুলহাস হোসেন, যুবলীগ নেতা ইমান আলী, কেন্দ্রীয় যুবদল নেতা মো. সুমন দেওয়ান, কাজী আসিফ, না.গঞ্জ মহানগর বিএনপি নেতা মো. আজিজুল হক টিটলু, মহানগর  খন্দকার শামীম, মো. সাদ্দাম, হাবিবুর রহমান, মো. সুমন, মো. মঞ্জু মরহুমের ভাই বোন আত্মীয় স্বজন ও এলাকার গান্যমান্য ব্যাকিবর্গ।

ফতুল্লা তক্কার মাঠ উত্তর শিয়াচর এলাকার বাসিন্দা বীর মুক্তিযুদ্ধা আবুল কাশেম হাওলাদারের পরিবার থেকে জানানো হয়। যুদ্ধকালীন সময়ে কুমিল্লা ০২ নম্বর সেক্টর থেকে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে উনি লড়েন। দেশ স্বাধীন হওয়ার পর টানা ৩৫ বছর চাষাড়া সোনালী ব্যাংক শাখায় দায়িত্বরত সিনিয়র কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মরহুম মুক্তিযুদ্ধা মো. আবুল কাশেম হাওলাদার পরবিবার উত্তরাধিকার মো. ফজলে রাব্বি ও কামরুল হাসান মিশু ধর্ম বর্ন নির্বিশেষে সকলের কাছে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া চেয়েছেন।

মরহুমের শোকাহত পরিবারকে সান্তানা দিয়ে সমশোক প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এড. তৈমুর আলম খন্দকার, কেন্দ্রীয়  বিএনপি এর গণ-শিক্ষা বিষয়ক সহ -সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, নারায়ণগঞ্জ মহানগর যুবদল এর সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল এর সভাপতি শাহেদ আহমে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

09 March 2020

রাস্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল কাশেম হাওলাদার এর দাফন সম্পন্ন

www.narayanganjbarta24.com