বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে কাউন্সিলর হান্নান সরকার

রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে কাউন্সিলর হান্নান সরকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ডের রুপালী আবাসিক এলাকায় ড্রেন ও রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছে স্থানীয় কাউন্সিলর হান্নান সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় বন্দর রুপালী আবাসিক এলাকায় ৩নং গলিতেতে তিনি এ কাজের পরিদর্শনে আসেন।

রুপালী আবাসিক এলাকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে রাস্তা ও ড্রেনেজ নির্মাণের কাজ চলমান রয়েছে। এ উন্নয়নমূলক কাজ যথা সময়ে শেষ হবে বলে তিনি এলাকাবাসীকে আশস্ত করেন।

পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, পূর্ব রুপালী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, পশ্চিম রুপালী পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো. নাছির, মো. আনোয়ার হোসেন ভূইয়াসহ ঠিকাদার ও এলাকাবাসীবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 March 2020

রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ পরিদর্শনে কাউন্সিলর হান্নান সরকার

www.narayanganjbarta24.com