বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরের সোনাকান্দা হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর উপজেলা প্রশাসন ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন যৌথ উদ্যোগে সোনাকান্দা হাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে বন্দর উপজেলা সহকারী (ভূমি) কমিশনার আফিফা খানের নেতৃত্বেএ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদসহ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের সারভেয়ারবৃন্দ।

উচ্ছেদ কর্মীরা সোনাকান্দা হাট সংলগ্ন এলাকায়  সোলায়মান লেংটার আস্তানা ও ব্যবসায়ী তাওলাদ হোসেন মিয়া অফিস কক্ষসহ বেশ কয়েকটি টিনসেট ঘর উচ্ছেদ করে। পরে উপজেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন কর্মকর্তাগন উচ্ছেদকৃত স্থানে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র নির্মাণের একটি সাইনবোর্ড লাগান।

About the author

SOFT PRO IT