সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বঙ্গবন্ধুর সমাধিতে সোনারগাঁ আওয়ামীলীগের আহবায়ক কমিটির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে সোনারগাঁ আওয়ামীলীগের আহবায়ক কমিটির শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য ও দোয়া করেছেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। বুধবার বিকেলে শতাধিক গাড়ি বহর নিয়ে প্রায় ছয় শতাধিক নেতাকর্মী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় ফুলের তোড়া দিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান।

উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ও সদস্য ডা. আবু জাফর বিরু, আহবায়ক কমিটির সদস্য ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু ওমর, আবু  খান, বারদী চেয়ারম্যান জহিরুল হক, রৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান ডা. রব, সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেনসহ সোনারগাঁ উপজেলা জনপ্রতিনিধি ঐক্য ফোরামের সদস্যরা, মুক্তযোদ্ধা কমান্ডেরর সদস্যরাসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT