রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার-৩

রূপগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার-৩
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ থেকে গত ২৮ জানুয়ারি ভুট্টাবোঝাই ট্রাক ছিনতাই হয়। ছিনতাইয়ের পর গত ১৬ ফেব্রুয়ারি ট্রান্সপোর্টের ম্যানেজার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ছিনতাই হওয়ার প্রায় দেড় মাস পর সিরাজগঞ্জের কড্ডা এলাকা থেকে ৪শ বস্তা ভুট্টা ও ট্রাক উদ্ধার করে রূপগঞ্জ থানা পুলিশ। ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসরা এলাকার বাদুল্লার ছেলে দুলাল মন্ডল, সিরাজগঞ্জ জেলার বাহুতি এলাকার মফজেল শেখের ছেলে আব্দুর রহিম এবং একই জেলার বাগডুমুর এলাকার মজিদ শেখের ছেলে আতিকুল ইসলাম।

মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিমউদ্দিন জানান, গত ২৮ জানুয়ারি রূপসী সিটি মিল হইতে ফিরোজ ট্রান্সপোর্টের মাধ্যমে (ঢাকা মেট্রো ট-১৮-৪০৯১) ট্রাক ভাড়া করে ৪০০ বস্তা ভুট্টাবোঝাই করে টাঙ্গাইল নূর পোল্ট্রির উদ্দেশ্যে ছেড়ে যায়। যথাসময়ে ভুট্টা টাঙ্গাইল না পৌঁছালে নূর পোল্ট্রির ম্যানেজার ট্রান্সপোর্টের মালিক বাচ্চু মিয়াকে জানায়। পরে বাচ্চু মিয়া ট্রাক ড্রাইভার ও হেলপারের মোবাইলে ফোন করলে তাদের মোবাইলটি বন্ধ পাওয়া যায়। ট্রান্সপোর্টের মালিক বিষয়টি গাড়ির মালিককে জানালে গাড়ির মালিক তার সঙ্গে খারাপ ব্যবহার করে ফোন কেটে দেয়। পরে গত ১৬ ফেব্রুয়ারি ফিরোজ ট্রান্সপোর্টের ম্যানেজার আবুল কালাম আজাদ বাদী হয়ে ট্রাক ড্রাইভার রুবেল ওরফে সাঈদ ও গাড়ির মালিক আমিনুল ইসলামকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে সিরাজগঞ্জের কড্ডা মিরপুররোড রেলগেট এলাকা থেকে ৪শ বস্তা ভুট্টাসহ অন্য একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৩-৪৯০৯) উদ্ধার করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, ছিনতাই হওয়া মালামাল ও ট্রাক উদ্ধার করা হয়েছে। তিন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 March 2020

রূপগঞ্জে ছিনতাই হওয়া ট্রাক উদ্ধার, গ্রেফতার-৩

www.narayanganjbarta24.com