ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় তিন ফার্মেসীকে জরিমানা

ফতুল্লায় তিন ফার্মেসীকে জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ফার্মেসীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বেশ কিছু অবৈধ ঔষধ পুড়িয়ে ধ্বংস করেছে আদালত। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেট সানজিদা আক্তার ও মো.আজিজুর রহমান এনায়েতনগর ও পঞ্চবটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো.ইকবাল হোসেন জানান, জেলা ও ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকারী ঔষধ, ফুড সাপ্লিমেন্ট, মিস ব্যান্ডেড ঔষধ এবং চিকিৎসকদের নমুনা ঔষধ সংরক্ষণ করার অপরাধে পঞ্চবটিস্থ বিনিময় ফার্মেসীকে ৩০ হাজার এবং নবীনগর ফার্মেসীকে ১০ হাজার এবং জনতা ফার্মেসীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  এসময় ৭০ হাজার টাকা মূল্যের অবৈধ ঔষধ ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, অবৈধ ঔষধ বিক্রির বিরুদ্ধে ফার্মেসীগুলোতে অভিযান চলমান থাকবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 February 2020

ফতুল্লায় তিন ফার্মেসীকে জরিমানা

www.narayanganjbarta24.com