সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : সোনারগাঁ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হরিহরদী বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, উপজেলার সনমান্দি ইউনিয়নের হরিহরদী বাজারে আবুল হোসেন একটি মুদি দোকানে অগ্নিকাণ্ড ঘটে। এতে ওই দোকানে সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, দোকানের মালিক আবুল হোসেন মঙ্গলবার রাতে ওই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে তিনি জানতে পারেন তার দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 February 2020

সোনারগাঁয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোকানের মালামাল পুড়ে ছাই

www.narayanganjbarta24.com