বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে বাসের ধাক্কায় ৫ পরীক্ষার্থী আহত

বন্দরে বাসের ধাক্কায় ৫ পরীক্ষার্থী আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে বাসের ধাক্কায় অটোচালকসহ পাঁচ দাখিল পরীক্ষার্থী আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, মনিয়া, আশামনি, রাকিব, ইয়াসিন ও মানছুরা। তারা সবাই সোনারগাঁও উপজেলার কলতাপাড়া ও মুছারচর গ্রামের বাসিন্দা।

অটোচালক শহিদুল্লাহ জানান, সকালে উপজেলার কলতাপাড়া সিনিয়র ফাজিল মাদরাসার পাঁচ শিক্ষার্থীকে নিয়ে তিনি তাহেরপুর পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে পৌঁছালে এনা পরিবহনের একটি বাস পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে তিনিসহ পাঁচ পরীক্ষার্থী আহত হন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত।

About the author

SOFT PRO IT