সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সাহিত্য কথা

★ নেই ★ ( ছড়া )

ছড়া
Written by SOFT PRO IT

★ নেই ★ ( ছড়া )

হুসাইন আল হাফিজ

নারায়ণগঞ্জ বার্তা : ঘুম থেকে উঠে দেখি পানি আছে টেপ নেই

টয়লেটে যাবো দেখি একটুও গেপ নেই।

আলনাতে রাখা প্যান্ট এমনকি  শার্ট নেই

পেছন তাকাতে ও মা, খাট কই ? খাট নেই।

চশমাটা রাখা ছিলো পাশে, দেখি তা-ও নেই

বন্ধুরা কই গেল ? আজব ! ওরাও নেই।

টেবিলে মোড়ানো ছিলো, নেই দেখি বই নেই

হাত বাড়ালাম দেখি টেবিলটা কই ? নেই।

জুতোটাও পরবো না ? জুতোটা তো পরে নেই

সারা ঘর খুঁজলাম জুতোটা তো ঘরে নেই।

ঘর থেকে বের হবো ঘরে শালা দোর নেই

একটু পরেই দেখি আজব তো ! ঘর নেই।

দাঁড়াই কেমন করে ? বল যেন পায় নেই

কী করি কী করি একটাও তো উপায় নেই।

তখন ভীষণ রাত কোনো কলরব নেই

আসলে অসব  ঘটে– পুরোপুরি স্বপ্নেই।

About the author

SOFT PRO IT