নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ‌মেরী ওসমানের প‌ক্ষে শহীদ‌দের শ্রদ্ধা নি‌বেদন

আজ‌মেরী ওসমানের প‌ক্ষে শহীদ‌দের শ্রদ্ধা নি‌বেদন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেছে প্রয়াত সাংসদ নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। ২১শে ফেব্রুয়ারী শুক্রবার সকালে আজমেরী ওসমান এর পক্ষ থেকে চাষাঢ়া শহীদ মিনার বেদিতে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গ-সংগঠন।

আজমেরী ওসমানের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানায় নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও কল্যান ফাউন্ডেশন, নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩৮১০), নারায়ণগঞ্জ জেলা ট্রাংকলরী কভারভ্যান শ্রমিক ইউনিয়ন, জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন (বরফকল), জেলা গার্মেন্টস ও নিট ডাইং শ্রমিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি দুস্থ্য ও  কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

আজ‌মেরী ওসমানের প‌ক্ষে শহীদ‌দের শ্রদ্ধা নি‌বেদন

www.narayanganjbarta24.com