সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : সিদ্ধিরগঞ্জে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম মোরশেদ আলী। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মোরশেদ আলী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার উত্তর কাজি বাড়ির কাজী আমির উল্লার ছেলে। সে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া মুনলাইট দক্ষিণের কামরুজ্জামানের বাড়িতে ভাড়া থাকত।

সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমিলপাড়া মুনলাইট দক্ষিণে কামরুজ্জামানের বাড়িতে অভিযান চালিয়ে মোরশেদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

About the author

SOFT PRO IT