নারায়ণগঞ্জ সদর প্রযুক্তি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো নারায়ণগঞ্জস্থান

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো “ নারায়ণগঞ্জস্থান ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জনপ্রিয় ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান- এর সদস্যবৃন্দ। ২১শে ফেব্রুয়ারি শুক্রবার চাষাড়া বালুর মাঠ এলাকায় সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সদস্যরা এসে প্রভাত ফেরিতে অংশ নিতে জরো হতে শুরু করে।এ সময় প্রভাত ফেরীর র‌্যালীর নেতৃত্ব দেন গ্রুপ এডমিন আরিফিন রওশন হৃদয়। এছাড়াও উপস্থিত ছিলেন আভিজিত সাহা, মেহরাব হোহেন অপু, রেজওয়ান আমিন সহ অন্যান্য মোডারেটর ও সদস্যবৃন্দ।

এদিকে সকাল ৮:১৫ মিনিটের প্রভাত ফেরীর র‌্যালীটি বের হবার কথা থাকলেও সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ফেসবুক গ্রুপ নারায়ণগঞ্জস্থান।প্রসঙ্গত, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর জনপ্রিয় গ্রুপ নারায়ণগঞ্জস্থান সারা বছরই বিভিন্ন সামাজিক কর্মকান্ডের আয়োজন করে থাকে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালো নারায়ণগঞ্জস্থান

www.narayanganjbarta24.com