নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা শহীদদের প্রতি মেয়র আইভীর শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি মেয়র আইভীর শ্রদ্ধাঞ্জলি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর সংবাদদাতা ) : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। রাত ১২টা ২০ মিনিটে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা পুষ্পস্তবক অপর্ণ করা হয়।

পরে মেয়র আইভী সহ নেতাকর্মীরা শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। পরে নেতাকর্মীরা শহীদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন।

এসময় মেয়র আইভীর সঙ্গে ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আফসানা আফরোজ বিভা, কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নী, কাউন্সিলর শওন অংকন, কাউন্সিলর শিরিন নওশেদ, কাউন্সিলর কবির হোসেন, কাউন্সিলর নাজমুল আলম সজল, সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আবুল হোসেন, আলমগীর হিরণ প্রমুখ।

রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে মেয়র আইভীর সঙ্গে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, যুবলীগ নেতা বাবু, শরীফ হিরা প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 February 2020

ভাষা শহীদদের প্রতি মেয়র আইভীর শ্রদ্ধা

www.narayanganjbarta24.com