সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি গঠন

সোনারগাঁ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি গঠন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) :  সোনারগাঁ পৌর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক  কমিটির গঠন করা  হয়েছে। হাজী মো. শাহজাহান মেম্বারকে আহবায়ক ও মোতালেব মিয়াকে সদস্য সচিব করে এ কমিটির অনুমোদন দেয়া হয়। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারী) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কমিটিতে যুগ্ম আহবায়ক করা হয়েছে  শফিকুলইসলাম নয়ন, মো. শাহিন আহমেদ, নজরুল ইসলাম বাচ্চু, ফারুক আহমেদ তপন,  আলমগীর হোসেন, হাজী আবু সাইদ,  ফরিদ হোসেন, অ্যাডভোকেট সাদ্দাম,  মাসুম মোল্লা, আব্দুর রহিম, নাসিরউদ্দিন ও  সামসুল ইসলামসহ ৪১ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়।

সোনারগাঁ পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেয়ায় বিএনপির চেয়ারপার্সন ও কারাবন্দী নেত্রী  খালেদা জিয়া, ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে অভিনন্দন জানিয়েছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

05 February 2020

সোনারগাঁ পৌরসভা বিএনপির আহবায়ক কমিটি গঠন

www.narayanganjbarta24.com