ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লা বিএনপির ৩৮ নেতাকর্মীর হাজিরা

ফতুল্লা বিএনপির ৩৮ নেতাকর্মীর হাজিরা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২০১৮ সালের ফতুল্লা থানার পুলিশের দায়েরকৃত একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন ফতুল্লা থানা বিএনপির অঙ্গসংগঠনের ৩৮ জন নেতাকর্মীরা। বুধবার (৫ ফেব্রুয়ারি ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমানের আদালতে এ হাজিরা দেন তারা । ফতুল্লা মামলা নং ৯৪(৯) ১৮ , বিশেষ ট্রাইব্যুনাল নং ১০৮/১৯।

আসামি পক্ষের আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান জানান, ফতুল্লা থানার একটি নাশকতার মামলায় ফতুল্লা থানা বিএনপির ৩৮ জন নেতাকর্মী জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন। এটি একটি মিথ্যা ও বানোয়াট মামলা। এই মামলায় বিএনপির নেতাকর্মীদের কোন সম্পৃক্ততা নেই। শুধুমাত্র বিএনপির রাজনীতি করার অপরাধে এই মামলা দায়ের করা হয়েছে।

আসামিরা হলো, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, ফতুল্লা থানা তাঁতীদলের আহ্বায়ক অলিউল্লাহ মাস্টার প্রমুখ।

About the author

SOFT PRO IT