নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে সোর্স ইকবালের প্রতারণায় অতিষ্ট সাধারণ মানুষ। অর্থ বানিজ্য না হলেই নিজ হাতে মাদক ঢুকিয়ে সাধারণ মানুষকেও বানিয়ে দিচ্ছে মাদক ব্যবসায়ী।
এছাড়াও পুলিশের নাম করে ভয় ভীতি দেখিয়ে হাতিয়ে নিচ্ছে টাকা। ফলে বিতর্কিত করা হচ্ছে সুনামধারী পুলিশ সদস্যদের কার্যক্রম।
জানা গেছে, শহরের দেওভোগ খানকা রোড, পাক্কা রোড, আখঢ়া, তাতি পাড়া,২ নং বাবুরাইল, ১ নং বাবুরাইল সহ আশপাশের নিরহ মানুষ এখন সোর্স নামধারী ইকবাল ও সহযোগী সাদ্দামের কাছে জিম্মি।ভয় ভীতি দেখিয়ে প্রশাসন হুমকী দিয়ে জিম্মি করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে এরা।
এমন অভিযোগ এলাকার ভুক্তভোগী সাধারণ মানুষের। নাম প্রকাশে অনিচ্ছুক, দেওভোগ এলাকায় বিভিন্ন উপায়ে ফাঁদের মধ্যে মানুষকে ফেলে অসৎ উপায়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সোর্স ইকবাল।

