নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের অভিষেক ও ভাষা দিবস উপলক্ষে প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জানুয়ারী) বিকেলে শহরের চাষাড়াস্থ বাগানবাড়ী রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি খান সোহেল, সহ-সভাপতি এএসএম এনামুল হক প্রিন্স, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক হারুনুর রশিদ সাগর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক হাকিম ভূইয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এমরান হোসেন, প্রচার সম্পাদক মো. সেলিম, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, প্রকাশনা সম্পাদক শেখ আরিফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, কার্য্যকরী সদস্য ইমরান আলী সজিব, আব্দুল মোতালিব, মো. জাকির হোসেন, বিশ্বজিৎ সাহা সুজন প্রমূখ। প্রস্তুতি মুলক সভায় বক্তারা সংগঠনের অভিষেক অনুষ্ঠান,ভাষা দিবস পালনসহ বিভিন্ন দিক তুলে ধরে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়।

