নারী প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চীন থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) :করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীনে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার (২৭ জানুয়ারি) সকালে নিজের ফেসবুকে পেজে এক স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর নিদের্শনার কথা জানান প্রতিমন্ত্রী।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস পরিবারের নতুন এই ভাইরাসটির প্রথম দেখা মেলে। চীনা কর্মকর্তারা বলছেন, উহানের বন্যপ্রাণী ও সামুদ্রিক খাবারের বাজারে কোনো দূষিত প্রাণী থেকেই ভাইরাসটি ছড়িয়েছে।

সংক্রামক ওই ব্যাধিতে এ পর্যন্ত চীনের ৮০ জনের মতো নাগরিক প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। চীনের বাইরেও আরও কয়েকটি দেশের নাগরিকও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভাইরাসটির সংক্রমণ প্রতিরোধের জন্য উহান ছাড়াও দেশটির ১৪টি প্রদেশে গণপরিবহন ব্যবস্থা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ রাখা হয়েছে বিমান চলাচলও।

About the author

SOFT PRO IT