খেলা জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আজ পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ

আজ পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : হোয়াইট ওয়াশ এড়াতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আজ ২৭ জানুয়ারি সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ ।

প্রথম দুই ম্যাচে বাজে ভাবে হেরে এর মধ্যেই সিরিজ হার নিশ্চিত বাংলাদেশের। আজ শুধুই হোয়াইট ওয়াশ বাঁচানোর লড়াই। আজ রাতেই টি-টোয়েন্টি সিরিজ শেষে মাহমুদউল্লাহরা ফিরে আসবেন ।

দ্বিতীয় দফায় বাংলাদেশ দল ৭-১২ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে থাকবে। সেখানে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর ফিরে এসে মার্চ মাসে বিরতি। পহেলা এপ্রিল তৃতীয় ও শেষবার পাকিস্তান সফর শুরু হবে। করাচিতে ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে। একই শহরে ৫ এপ্রিল বাংলাদেশ মাঠে নামবে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 January 2020

আজ পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে মাঠে নামছে বাংলাদেশ

www.narayanganjbarta24.com