রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে দম্পতির মৃত্যু

মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা নিহত হয়। এ ঘটনায় মৃত ধ্রুব কান্ত সাহার মেয়ে স্বর্নালী সাহা গুরুতর আহত হয়। ২৪শে জানুয়ারি শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, শুক্রবার রাতে ধ্রুব কান্ত সাহা তার ব্যক্তিগত প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩২-০৯২৫) যোগে তার স্ত্রী অজন্তা সাহা ও মেয়ে স্বর্নালী সাহাকে নিয়ে নরসিংদী থেকে তার নিজ বাসভবন বসুন্ধরায় যাচ্ছিলেন। এশিয়ান হাইওয়ে সড়ক যোগে বসুন্ধরার বাসায় যাওয়ার পথে কালাদী এলাকায় পৌছালে বিপরীদ দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক প্রাইভেটকারটিকে ধাক্কা দিলে খাদে পরে যায়। ঘটনাস্থলেই ধ্রুব কান্ত সাহা ও তার স্ত্রী অজন্তা সাহা মারা যায়। মেয়ে স্বর্নালী সাহা গুরুতর আহত হয়। পরে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ ও  দূর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার করে। ২৫শে জানুয়ারি শনিবার সকালে নিহতের ছেলে শুভ কান্ত সাহা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 January 2020

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার খাদে পরে দম্পতির মৃত্যু

www.narayanganjbarta24.com