রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইয়াবা বিক্রি করার সময় ৫৫০ পিস ইয়াবাসহ জামাল গ্রেফতার

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে জামাল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২৫শে জানুয়ারি শনিবার সকালে মুড়াপাড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জামাল আড়াইহাজার থানার গাজাপুড়া এলাকার মৃত রমিজউদ্দিনের ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিমউদ্দিন জানান, জামাল ওরফে ইয়াবা জামাল জেলার কয়েকটি থানায় পাইকারীভাবে ইযাবার ব্যবসা করে আসছে। শনিবার সকালে মুড়াপাড়া বাজারের ইসলামিয়া মিষ্টান্ন ভান্ডারের আশ-পাশে ইয়াবা বিক্রি করার সময় জামালকে ৫৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 January 2020

ইয়াবা বিক্রি করার সময় ৫৫০ পিস ইয়াবাসহ জামাল গ্রেফতার

www.narayanganjbarta24.com