ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

হাজ্বী আব্দুর রউফ এর মৃত‌্যুবা‌র্ষিকী‌তে দোয়া

হাজ্বী আব্দুর রউফের মৃত‌্যুবা‌র্ষিকী‌তে মাদ্রাসা উ‌দ্বোধন ও বি‌ভিন্ন মস‌জিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগ‌ঞ্জের বি‌শিষ্ট ব‌্যাবসায়ী ও সমাজে‌সেবক মরহুম হাজ্বী আব্দুর রউফ এর ২য় মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে ফতুল্লা শিয়াচর তক্বার মাঠ এলাকায় হাজ্বী আব্দুর রউফ হা‌ফি‌জিয়া মাদ্রাসা উ‌দ্বোধন হয়। উ‌দ্বোধ‌নে বি‌ভিন্ন মস‌জিদ, মাদ্রাসার শিক্ষক, ইমামসহ নারায়ণগ‌ঞ্জের বি‌শিষ্ট ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন।

মরহুম আব্দুর রবের একমাত্র ছে‌লে লুৎফর রহমান জানান, তার বাবা অ‌সিয়ত অনুযায়ী মাদ্রাসা‌টি প্রতি‌ষ্ঠিত করা হ‌য়ে‌ছে। তি‌নি এ মাদ্রাসা প্রতিষ্ঠায় প্রত্যেক সহ‌যোগী‌দের কৃতজ্ঞতা জা‌নি‌য়ে ব‌লেন, অঅমার বাবা জীবদ্দশায় সমা‌জের জন‌্য যে উন্নয়নমূলক দৃষ্টান্ত রে‌খে গে‌ছেন আমি তা ধ‌রে রাখার চেষ্টা কর‌বো। আপনারা আমার বাবা ও আমা‌দের প‌রিবা‌রের জন‌্য দোয়া কর‌বেন। এসময় লুৎফর রহমা‌নের সা‌থে উপ‌স্থিত ছি‌লেন তার বোন জামাই মিজানুর রহমান মিজু, আজিজুল হক, শুভ, মা‌নিক।

এ‌দি‌কে হাজ্বী আব্দুর রউ‌ফের মৃত‌্যুবা‌র্ষিকী উপল‌ক্ষে তার মা‌লিকানাধীন লুৎফা টাওয়ার ও বি‌ভিন্ন মস‌জিদ  মাদ্রাসায় দোয়া মাহ‌ফি‌লের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

হাজ্বী আব্দুর রউফ এর মৃত‌্যুবা‌র্ষিকী‌তে দোয়া

www.narayanganjbarta24.com