বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর প্রেসক্লাবের সহ সভাপতি কাজিমের মা, সাংগঠনিক সম্পাদক আমিরের শ্বাশুড়ী ও অর্থ সম্পাদক ইমরান মৃধার বাবার বিদেহী আত্মার শান্তি কামনা ও সড়ক র্দূঘটনায় আহত নির্বাহী সদস্য নূরজামান মোল্লার সুস্বাস্থ্য ও র্দীঘায়ু কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২১ জানুয়ারী (মঙ্গলবার) সকাল ১০টায় বন্দর প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর প্রেসক্লাবের সাবেক সভাপতি জি.এম মাসুদ, সাবেক সভাপতি শহিদুজ্জামান ফিরোজ, সাবেক সভাপতি অ্যাড. শাহ আলী খান পিন্টু, সাবেক সভাপতি আতাউর রহমান, বন্দর প্রেসক্লাবের উপদেষ্টা সরদার মোহাম্মদ আলিম, বন্দর প্রেসক্লাবের সভাপতি মোবারক হোসেন কমল খান, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিক, সহ-সভাপতি মো. কবির হোসেন,  যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দপ্তর সম্পাদক নির্বাহী সদস্য জি.এম মজনু, সদস্য জাহিদ, মেহেদী হাসান রিপন ও শাহ জামাল প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

বন্দর প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com