নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারী আইনজীবীদের স্লোগানে মোহসীন-মাহবুব প্যানেল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন জেলা আইনজীবী সমিতির-২০২০-২১ সালের  নির্বাচনকে সামনে রেখে  সম্মিলিত আওয়ামী আইনজীবী সম্বনয় পরিষদের  মনোনীত এ্যাড, মোহসীন-মাহবুব প্যানেলের প্রচারনায় নারী আইনজীবীদের অবস্হান ছিলো লক্ষনীয়। তাদের স্লোগানে আদালত চত্বরে এক মহা মিলনের আবির্ভাব ঘটেছে এমন দাবী সাধারন আইনজীবীদের।

এ সময় আইনজীবীদের মুখে মহোসীন-মাহবুব প্যানেল ধ্বনিতে সরগরম হয়ে উঠে আদালত চত্ত্বর। আদালত প্রাঙ্গনে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে  সম্মিলিত আইনজীবী সম্বনয় পরিষদের পক্ষ থেকে এ প্রচারনা চালানো  হয়। পরে একটি  মিছিল পুরো আদালত চত্ত্বর   ঘুরে জেলা জজ কোর্ট এর সামনে এসে শেষ হয়।

প্রচারনায় উপস্থিত ছিলেন, সভাপতি প্রার্থী এ্যাড. মোঃ মহোসীন মিয়া, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. বিদ্যুৎ কুমার সাহা, সহ-সভাপতি এ্যাড. তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাড. মো. মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. বরুন কুমার দে, কোষাধ্যক্ষ এ্যাড. মনিরুজ্জামান কাজল, আপ্যায়ন সম্পাদক এ্যাড. আবুল বাশার রুবেল, লাইব্রেরী সম্পাদক এ্যাড. মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক এ্যাড. মো. রাশেদ ভূইয়া, সাহিত্য সম্পাদক এ্যাড. ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক এ্যাড. হাসিব উল হাসান রনি, আইন ও মানবাধিকার সম্পাদক এ্যাড. নুসরাত জাহান তানিয়া, সদস্য পদে এ্যাড. কামরুল হাসান, এ্যাড. দেলোয়ার হোসেন সুজন প্রধান, এড. আসাদুল্লাহ সাগর, এ্যাড. আজিম ভূইয়া, এ্যাড. কামরুন নেছা সুবর্না। আরো উপস্থিত ছিলেন, পাবলিক প্রসিকিউটর ( পি,পি ) এ্যাড,ওয়াজেদ আলী খোকন, এ্যাড,সেলিনা ইয়াসমিন এ্যাড, জিয়াসমীন, এ্যাড সুইটি ইয়াছমিন, প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

নারী আইনজীবীদের স্লোগানে মোহসীন-মাহবুব প্যানেল

www.narayanganjbarta24.com