সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় চিকিৎসক নিহত

সোনারগাঁয়ে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত-১
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা ) : সিদ্ধিরগঞ্জে মালবাহী ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন শিকদার নামে এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার বিকেলে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত সালাহউদ্দিন শিকদার সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার রহম আলীর ছেলে।

গৌতম তেওয়ারি নিহতের স্বজনদের বরাতে জানান, মোটরসাইকেলে করে শিমরাইল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় দিয়ে বাড়ি যাওয়ার পথে মালবাহী একটি ট্রাক সালাহউদ্দিন শিকদারকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন। ট্রাকটি উদ্ধার করে এর চালককে আটক করা হয়েছে।

এসআই আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় চিকিৎসক নিহত

www.narayanganjbarta24.com