রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বাসচাপায় রিকশাচালকের মৃত্যু

রূপগঞ্জে বাসচাপায় রিকশাচালকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে বাসচাপায় মফিজুল ইসলাম নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কাচঁপুর হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, দুপুরে রিকশা চালিয়ে তারাব বিশ্বরোডে আসছিলেন মফিজুল। যাত্রামুড়া এলাকায় পৌঁছালে সোহাগ পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 January 2020

রূপগঞ্জে বাসচাপায় রিকশাচালকের মৃত্যু

www.narayanganjbarta24.com