ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক

ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লায় ১০ বছরের একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কালাম (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। অভিযুক্ত কালাম সিরাজগঞ্জের বাঘরিয়া ইউনিয়নের চৌহালী গ্রামের ইউসুফ মোল্লার ছেলে। রবিবার (১২ জানুয়ারি) বিকালে ফতুল্লার এনায়েত নগরের মুসলিম নগরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রবিবার বিকালে কালাম তার রুমে একটি ১০ বছরের শিশুকে ঘরে এনে দরজা লাগিয়ে দেয়। বিষয়টি বাড়ির অন্য ভাড়াটিয়ারা বাড়ির কেয়ারটেকারকে জানায়। এরপর তার ঘরে গিয়ে ডাকাডাকি করলে সে দরজা খুলতে বিলম্ব করে। পরে তাকে দরজা খুলতে বাধ্য করলে রুমের মধ্যে ১০ বছরের কন্যা শিশুকে দেখতে পায় বাড়ির লোকজন। এ সময় স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ কালামকে আটক করে।

এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই মামুন মিয়া জানান, অভিযুক্ত কালামকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত বলতে পারব।

About the author

SOFT PRO IT