নারায়ণগঞ্জ সদর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভৌকিত মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না : খোরশেদ

ভৌকিত মামলা দিয়ে আমাদের ভয় দেখানো যাবে না : খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ থানার নাশকতার মামলা ১০(১১)১৮ এ হাইকোর্টের আদেশে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ নারায়ণগঞ্জ জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে জামিননামা দাখিল করেন । এছাড়াও জেলা ও দায়রা জজ আদালতে সকালে ১৩(২)১৮ নং মামলায়ও খোরশেদ হাজির হন।

জামিন ও হাজিরা শেষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও কাউন্সিলর খোরশেদ বলেন, সরকার একের পর এক ভৌতিক মামলা দায়ের করে আমাদের গনতন্ত্রের সংগ্রাম থেকে দূরে রাখতে চাইছে। তিনি সরকারের প্রতি হুশিয়ারী উচ্চারণ করে বলেন ভৌতিক মামলা দিয়ে আমাদের গণতন্ত্র ও বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন থেকে বিরত রাখা যাবে না।

শুনানিতে আইনজীবী হিসাবে ছিলেন, অ্যাডভোকেট আজিজ আল মামুন, অ্যাডভোকেট মো. শরীফুল ইসলাম শিপলু,  অ্যাডভোকেট আশরাফুল আলম সিরিজ রাসেল,  অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, অ্যাডভোকেট আনোয়ার তালুকদার।

এ সময় ১৩(২)১৮ নং মামলায় আরো হাজিরা দেন ও উপস্থিত ছিলেন, এটিএম কামাল, সুরুজ্জামান, নুরুল হক চৌধুরী দিপু, হাসান আহম্মেদ, রফিউদ্দিন রিয়াদ, রিটন দে, মো. সবুজ, মো. মুসা, মো. জুলহাস, শহিদ, আক্তার হোসেন অপু, মনির হোসেন, মো. মিঠু, রানা মুন্সি, সাঈদ, আসাদ, জামাল হোসেন, মো. সেলিম প্রমুখ।

About the author

SOFT PRO IT