বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএম ৯৩ ব্যাচের মেধাবী ছাত্র কবির মোল্লা আর নেই

বিএম ৯৩ ব্যাচের মেধাবী ছাত্র কবির মোল্লা আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : সবাইকে কান্নার জলে ভাসিয়ে দিয়ে বন্দরে বিএম ৯৩ ব্যাচের মেধাবী ছাত্র কবির মোল্লা (৪৩) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। শুক্রবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় বাবুপাড়া নিজ বাড়িতে ষ্টোক জনিত কারনে সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে  ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

কবির মোল্লা বন্দর বাবুপাড়া এলাকার মৃত এবাদুল্লাহ মিয়ার ছেলে। কবির মোল্লা দীর্ঘদিন প্রবাস জীবন-যাপন করত। তার আকস্মিক মৃত্যুতে বিএম-৯৩, ৯৪ ও ৯৫ ব্যাচ বন্ধু মহলসহ সকল আত্নীয়-স্বজন ও শুভাকাঙ্খিরা গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। শনিবার সকাল ৯টায় বন্দর কেন্দ্রীয় শহিদ মিনারে নামাজের জানাজা শেষে বন্দর কবরস্থানে দাফন করা হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2020

বিএম ৯৩ ব্যাচের মেধাবী ছাত্র কবির মোল্লা আর নেই

www.narayanganjbarta24.com